1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির

কয়রায় ক্ষুদ্র নৃ -গোষ্ঠীদের মাঝে হাঁস-মুরগীর খাদ্য বিতরণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে

রামপ্রসাদ সরদার, কয়রা, খুলনা : খুলনার কয়রা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর আর্থিক, সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বিনামূল্যে হাঁস- মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে।

১৩ জানুয়ারী ইং সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ৬১ জন ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর সদস্যদের মঝে এই হাঁস- মুরগীর খাদ্য বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ হাসান ফেরদৌস কমলে’র সভাপতিত্বে খাদ্য বিতরণ অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস অফিসার সমীর কুমার সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ অফিসের সিইও নিতিশ মন্ডল, ডিএফএ মোঃ হেলাল উদ্দীন, এলএফএ মাহমুদুল হাসান, ডিএফএ রোজিনা আফরিন, প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর বলাই কৃষ্ণ সরদার, উপকারভোগী চস্পা মুন্ডা প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম বলেন, কয়রা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর ৬১ জন সুবিধাভোগীকে এর আগে জনপ্রতি ২০টি করে উন্নত জাতের হাঁস- মুরগী এবং সে সাথে জনপ্রতি ৯ কেজি করে দানাদার রেডি ফিড খাবার দেওয়া হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ও নারীদের অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠার লক্ষে সরকার এই কর্মসূচী বাস্তবায়ন করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com