1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির

দাউদকান্দিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচির উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উফশী জাতের (ব্রিধান-৯২) সমলয় চাষাবাদ এর ৫০একর ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গৌরীপুর সমলয় প্রদর্শনী মাঠ সংলগ্ন রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম।
উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাজহারল আলম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ খোরশেদ আলম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারজানা ইসলাম,রাসেদুল হাসান,মোঃ তামজিদ ভূঁইয়া প্রমূখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম বলেন, প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা সমলয় পদ্ধতিতে কৃষি কাজ করছে এটা সুখবর। কম সময়ে এবং কম খরচে কৃষকরা যাতে ফলন তাদের ঘরে তুলতে পারে সেই লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। খাদ্যের চাহিদা পূরণে খাদ্য উৎপাদনের দিকে মনোযোগী হতে হবে। পরিবেশ সুন্দর রাখতে যন্ত্রের মাধ্যমে চারা রোপন করতে হবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকরা লাভবান হবে। সরকার কৃষকের কথা চিন্তা করে বিভিন্ন প্রণোদনা দিচ্ছেন। সময়, অর্থ ও শ্রমিক সাশ্রয়ের জন্য সরকার বিভিন্ন পদ্ধতিতে চাষাবাদের জন্য মেশিনারী তৈরি করছেন। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমর ধানের চারা রোপন করলে সময় ও অর্থ কম লাগবে । শ্রমিকের অভাব দূরীভূত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com