1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

উখিয়া আগামীতে সাংবাদিকদের অধিকার আদায়ে পেশাদার সাংবাদিক ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

কামরুন তানিয়া কক্সবাজার জেলা প্রতিনিধি : বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর সদ্য গঠিত উখিয়া উপজেলা শাখার পরিচিত পর্ব ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১২ জানুয়ারী ২০২৫ ইং) সন্ধ্যায় উখিয়া প্রেস ক্লাব হলরুমে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) উখিয়া উপজেলা সভাপতি আরাফাত চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান এর সঞ্চালনায় এ পরিচিতি পর্ব ও প্রথম সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর সহ-সভাপতি ও উখিয়া প্রেস ক্লাবের আহবায়ক সাঈদ মোহাম্মদ আনোয়ার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, উখিয়া আগামীতে সাংবাদিকদের অধিকার আদায়ে পেশাদার সাংবাদিক ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় তিনি সবাইকে পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতা করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর সাংগঠনিক সম্পাদক ও উখিয়া অনলাইন প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, উচ্চ শিক্ষিত তরুণদের সমন্বয়ে এই কমিটি গঠিত হয়েছে। আশা করি নতুন কমিটি এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে উখিয়া প্রেসক্লাবের
সদস্য সচিব ফারুক আহমেদ, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিউল ইসলাম আজাদ বলেন, উখিয়া গুরুত্বপূর্ণ সংবাদে পাশাপাশি কৃষকদের সফলতার গল্প ও সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার।

সভায় মুক্ত আলোচনা ও আগামীর কর্মপরিকল্পনা এবং মাসব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সদস্য ফেরদৌস ওয়াহিদ, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) উখিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল আজিজ, সহ-সভাপতি আব্দুল আল জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নেছা তানিয়া, কোষাধ্যক্ষ এইচকে রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাত, দপ্তর সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, নির্বাহী সদস্য নবী হোছাইন নিরব, সদস্য ওমর ফারুকসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com