1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির

মিথ্যা স্বাক্ষ্য দেননি বলেই বাবা আজও কারাগারে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : দীর্ঘ ১৬ বছর যাবৎ বাবার জন্য অপেক্ষা করছি। কি দোষ ছিল আমার বাবার? মিথ্যা রাজস্বাক্ষী হননি বলেই কি জেলে তাকে আটকে রেখেছেন আপনারা?

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে মানববন্ধনে আবেগঘন কথাগুলো বলছিলেন কারাবন্দি বিডিআর সদস্য আক্তার আলীর কন্যা আফরিন আক্তার।

তিনি আরও বলেন, ‘আমি স্বাধীন তদন্ত কমিশনকে বলব যেন দ্রুত আমার বাবাসহ নির্দোষ সকল বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়। আমার বাবার বিডিআরের চাকরি থেকে অবসর গ্রহণের মাত্র তিন মাস বাকি ছিল। আমি তখন পঞ্চম শ্রেণিতে পড়তাম। এখন আমি দুই সন্তানের মা।

অন্য এক বিডিআর সদস্য জয়দেবের মা বলেন, ‘আমার সন্তান জয়দেবের মুক্তি চাই। তার চাকরি ফেরৎ চাই।’

চন্দন নামের আরেক বিডিআরের বোন মুক্তি রানী বলেন, ‘আমার ভাইটাকে কবে ফেরত পাব? আমার ভাইপো শ্রাবন বুঝ হওয়ার পর থেকে বাবাকে খুঁজছে। কেন তাদের ছেড়ে দেওয়া হচ্ছেনা? তাদের নিয়ে কি নতুন কোনো ষড়যন্ত্র করা হচ্ছে? ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর আমরা খুব আশা নিয়ে আছি তাদের নিঃশর্ত মুক্তি দিবে।’

মানববন্ধনে কারাবন্দি কয়েকটি বিডিআর পরিবারের সদস্যরা তিন দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হলো- ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি স্বৈরচার শেখ হাসিনা সরকারের ষড়যন্ত্রের শিকার এবং চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যের পরিবারকে পূণর্বাসনসহ চাকরি পুনর্বহাল। ১৬ বছর যাবৎ কারাবন্দি সকল নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি। স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের সত্য উৎঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করা।

দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com