1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

রাজধানীতে ৮৭তম জন্মদিন উদযাপন সুকুমার বড়ুয়াকে স্বাধীনতা পুরস্কার প্রদানের দাবি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : কিংবদন্তি ছড়াকার ও কবি সুকুমার বড়ুয়ার ৮৭তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন বক্তা গুণী এ ছড়াকারের জন্মদিনকে ‘জাতীয় ছড়া দিবস’ হিসেবে ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। এছাড়াও তাঁকে রাষ্ট্রীয় স্বাধীনতা পুরস্কার প্রদানের দাবি জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুকুমার বড়ুয়া রচিত সাহিত্যে বাংলাদেশের মানুষের জীবনচিত্র, জীবন সংগ্রাম এবং আবহমান বাংলার প্রকৃতি নানা আঙ্গিকে জীবন্ত হয়ে উঠেছে।
গত ৫ জানুয়ারি রোববার রাজধানীর পুরানা পল্টনে ‘সাহিত্য সারথি বাংলাদেশ’ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খ্যাতিমান কবি ও কথাসাহিত্যিক সুজন বড়ুয়া। অতিথি ছিলেন প্রখ্যাত শিশুসাহিত্যিক আহমেদ জসিম, বাংলা একাডেমির পরিচালক কবি ড. তপন বাগচী, শিক্ষাবিদ-লেখক হরষিত বালা। কবি রমজান মাহমুদের উপস্থাপনায় সুকুমার বড়ুয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক হুমায়ুন কবির ঢালী, মালেক মাহমুদ, বাসু দেবনাথ, রশীদ এনাম, শিবুকান্তি দাশ, আদিগন্ত প্রকাশনের প্রধান কবি মোশতাক রায়হান ও মোহাম্মদ মামুন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com