1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শ্রমিক দলের স্থানীয় নেতা মীর মোঃ আরমান নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের শ্রমিক দলের নেতাকে ফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মীর মো. আরমান হোসেন (৪৮) তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মৃত মোতাহের হোসেনের ছেলে। সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আরমান হোসেন।

এ সময় তার মোবাইল ফোনে একটি কল আসে। মুঠো ফোনে কথা বলতে বলতে তিনি চায়ের দোকান থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পরেই বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর বলেন, কে বা কারা কৌশলে ডেকে নিয়ে শ্রমিক দলের সাবেক সভাপতি আরমানকে হত্যা করেছে। এই খুনের ঘটনায় যারা জড়িত তাদেরকে বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনকে জোর দাবি করছি।

সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাকে কারা হত্যা করেছে তা শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com