1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

করোনায় রংপুরে ১৩ দিনে ১৯২ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রংপুর বিভাগে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৩ দিনে বিভাগে করোনায় ১৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে এক হাজার ৯৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্ত হার ২৬ দশমিক ০৩ শতাংশ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ঠাকুরগাঁও জেলার তিনজন, কুড়িগ্রামের তিনজন, নীলফামারীর দুইজন, রংপুরের দুইজন এবং পঞ্চগড় ও গাইবান্ধার একজন করে মারা গেছেন।

একই সময়ে বিভাগে এক হাজার ৯৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঠাকুরগাঁওয়ের ৮৬ জন, দিনাজপুরের ৮৪ জন, রংপুরের ৮৩ জন, নীলফামারীর ৮৩ জন, পঞ্চগড়ের ৫৬ জন, কুড়িগ্রামের ৫৬ জন, গাইবান্ধার ৪৩ জন ও লালমনিরহাটের ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ০৩ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, নতুন করে মারা যাওয়া ১২ জনসহ বিভাগে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১১ জনে। তাদের মধ্যে দিনাজপুর জেলায় ২৩৬ জন, রংপুরে ১৪২ জন, ঠাকুরগাঁওয়ে ১৩৪ জন, নীলফামারীতে ৫০ জন, লালমনিরহাটে ৪৩ জন, কুড়িগ্রামে ৩৮ জন, পঞ্চগড়ে ৩৪ জন ও গাইবান্ধায় ৩৪ জন মারা গেছেন। এছাড়া নতুন শনাক্ত ৫১১ জনসহ বিভাগে এ পর্যন্ত ৩৪ হাজার ৫২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সূত্র জানায়, করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে বুধবার পর্যন্ত রংপুর বিভাগে এক লাখ ৮২ হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়। এছাড়া ভারতীয় সীমান্ত ঘেঁষা জেলাগুলোত বেড়েছে শনাক্ত ও মৃত্যু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com