1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

স্বৈরাচারের দোসররা বিদেশি প্রভুদের সহযোগিতায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে:আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী স্বৈরাচারের দোসররাই দেশের ভিতরে থেকে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ বৃহস্পতিবার বিকেলে গুলশান ২ নম্বর গোল চত্বরে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও পতিত স্বৈরাচারের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে গুলশান বনানী ভাষাণটেক ক্যান্টনমেন্ট থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন,আমরা আশা করেছিলাম, আপনারা দ্রুত সময়ের ভিতরে আওয়ামী লীগের স্বৈরাচারদের নির্মূল করবেন; কিন্তু আমরা জানি না কোন অজানা অদৃশ্যের কারনে আপনারা এখনো সেই আওয়ামী লীগের দোসরদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্দিষ্ট জায়গায় বসিয়ে রেখেছেন।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার রাষ্ট্রের প্রত্যাকটি প্রতিষ্ঠানের কোমর ভেঙে দিয়ে ধ্বংস করে দিয়ে গেছে।সেই ধ্বংস স্তুপ থেকে বাংলাদেশকে রক্ষার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রুপরেখা দিয়েছেন।একটি সুন্দর বাংলাদেশ গড়তে ৩১ দফার রুপরেখার বিকল্প নেই।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে আমাদের বহু ভাইয়েরা গুম খুন ও হত্যার স্বীকার হয়েছেন এবং গত জুলাই আগষ্টের ছাত্রজনতার গণআন্দোলনে
আমাদের বহু বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে; আমরা কিন্তু তা এখনো ভূলে যাইনি।

বাংলাদেশে আর কোন ষড়যন্ত্রকারী কোন স্বৈরাচারের স্হান হবে না উল্লেখ করে আমিনুল হক অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের মানুষ এখন অনেক বেশী সচেতন, আপনি ভূল করলে সেই ভূলের জন্য জনগণের কাছে আপনাকেও মাশুল দিতে হবে, জবাবদিহিতা করতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর উত্তর এর সদস্য সচিব মোস্তফা জামান বলেন,জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশে জনগণের প্রত্যাশা পূরণ হবে। জনগণের আস্হা অর্জনে আমাদের সকলকে জনগণের পাশে থেকে একযোগে কাজ করে যেতে হবে।

বিএনপি নেতা কামাল জামান মোল্লা বলেন, অন্তবর্তীকালীন সরকার যতদিন নির্বাচন না দিবে;ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব, রাজপথ ছাড়বো না।

গুলশান থানা বিএনপির আহবায়ক এস এ মামুন এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন,এবিএমএ রাজ্জাক,আতাউর রহমান, যুবদল ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ,বিএনপি নেতা কামাল জামান মোল্লা, মহানগর সদস্য রেজাউর রহমান ফাহিম, জাহাঙ্গীর মোল্লা,শফিকুল ইসলাম শাহীন,ফারুক হোসেন ভূঁইয়া,ইবরাহীম খলিল,নূু্রুল হক ভূইয়া, ক্যানন্টমেন্ট থানা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান রতন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান কবির।

এরআগে দুপুরে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুবদলের ৩ নং ওয়ার্ডের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com