1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

পাহাড়ে শান্তি রক্ষায় সম্প্রীতির মিছিলে বান্দরবান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

রমজান আলী , বান্দরবান প্রতিনিধি : পার্বত্য জেলা বান্দরবানে শান্তিশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসীদের কর্মকান্ড বন্ধের দাবি নিয়ে শোভাযাত্রা, পথনাটক ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২রা জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ২.৩০ মিনিটে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সম্প্রীতির মিছিলে বান্দরবান এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবান রাজার মাঠ থেকে জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি বাঙ্গালী সম্প্রদায়ের বিভিন্ন জনসাধারণ অংশগ্রহণ করে এক শোভাযাত্রায়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বান্দরবান শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়।

পরে প্রেসক্লাবের সামনে এক পথ নাটক অনুষ্ঠিত হয়। পথ নাটকে পার্বত্য জেলা বান্দরবানের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের কর্মকান্ড আর এর প্রভাবে পর্যটনে ক্ষতির চিত্রগুলো সুন্দরভাবে তুলে ধরেন নাট্যকর্মীরা। এসময় নাট্যকর্মীরা পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলের সহবস্থান নিশ্চিত করার প্রতি জোর দেন।

পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয় আর সমাবেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা, ত্রিপুরা, মো. বম, খুমী সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন মসজিদের ইমাম, বৌদ্ধ বিহারের ভিক্ষু এবং ছাত্র সমাজের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন এবং পার্বত্য এলাকার উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি পাহাড় থেকে সকল সন্ত্রাসীদের নির্মূল ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের গতি বৃদ্ধির আহবান জানান।

এসময় সমাবেশে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মো স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি তনয়া মো, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল রির্সোট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, শিক্ষাবীদ ক্যশৈল্প খোকা, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উনিহ্লা মারমা, বম সোশ্যাল কাউন্সিলরের সভাপতি লাল মুন থাং বমসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com