1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

চৌদ্দগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দ সংঘের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে

আবদুর রউফ, চৌদ্দগ্রাম : কুমিল্লা চৌদ্দগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দ সংঘের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে পহেলা জানুয়ারি বুধবার বিকেলে চিওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল আমীন রাসেল। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আনন্দ সংঘের উপদেষ্টা প্রফেসর আব্দুল কাইয়ুম, আনন্দ সংঘের কেন্দ্রীয় সমন্বয়ক সাংবাদিক এমদাদুল হক, কেন্দ্রীয় সমন্বয়ক পলাশ খান, কেন্দ্রীয় সদস্য মোঃ মনিরুজ্জামান। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার আরিফুল আলম মজুমদার, সমাজ সেবক কাজী বাদল। আনন্দ সংঘের সদস্য জহির খাঁনের সভাপতিত্বে ও সদস্য হোসাইন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে কবুতর উড়ানো, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভায় চিওড়া ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গ ও প্রতিটি গ্রামের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘সত্য ও সুন্দরের পক্ষে আমরা’-এ স্লোগান ধারণ করে ২০১৫ সালের পহেলা জানুয়ারি আনন্দ সংঘ প্রতিষ্ঠিত হয়। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com