1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

বাঘা জাদুঘরে প্রত্নবস্তু হস্তান্তর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : রাজশাহীর শহর থেকে ৪৮ কিলোমিটার পূর্ব দক্ষিণে পদ্মা নদীর তীর ঘেষে গড়ে ওঠেছে বাঘা জাদুঘর। এই জাদুঘরটিতে দর্শনার্থীদের মন আকর্ষণ করবার মতো রয়েছে নানা রকম মোঘল আমলের পুরাকীর্তি সহ মাটির বহু পুরাতন তৈজসপত্র। বাঘা জাদুঘরে কর্মরত সহকারী কাস্টোডিয়ানের হাতে

প্রত্নবস্তু হস্তান্তর করেছেন বাঘার কৃতি সন্তান খন্দকার ডেন্টাল কেয়ারের ডা:
খন্দকার মোহাইমিনুর রহমান (মেয়র)। তিনি উত্তর মিলিক বাঘা গ্রামের মৃত খন্দকার আব্দুল মালেকের ছেলে। তিনি বাঘা থানার মোড় সংলগ্ন খন্দকার ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠা করে আধুনিক চিকিৎসা সহ ডেন্টাল সেবা দিয়ে আসছে।

ডা: মোহাইমেনুর রহমান মেয়র জানান,
আমার বাড়ি সংস্কার কাজের সময় একটি কালো রং এর মৃৎ পাত্রের বড় খন্ডাংশ এবং একটি ছোট তৈল প্রদীপ পাওয়া যায় যা অনেক প্রাচীন বলে প্রতীয়মান হয়েছে। এই প্রত্নবস্তু দুটি বাঘার প্রাচীন জনবসতির চিহ্ন হতে পারে বলে মনে করি। একজন ঐতিহ্য সচেতন নাগরিক হিসেবে এটি আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন বাঘা জাদুঘরে গত সোমবার হস্তান্তর করেছি।

এ বিষয়ে বাঘা জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান দবির হোসেন বলেন, ইতিমধ্যে বাঘা জাদুঘরে গ্যালারীতে বহু পুরাতন কিছু মুদ্রা যুক্ত হয়েছে। এরই মধ্যে ডা. মোহাইমেনুর রহমান মেয়র মৃৎ পাত্রের বড় খন্ডাংশ এবং একটি ছোট তৈল প্রদীপ হস্তান্তর করেছে। সচেতন মানুষ হিসাবে তিনি অত্যন্ত প্রশংসার দাবিদার। তবে উপজেলার মানুষ সচেতন হলে জাদুঘরে বাড়বে ঐতিহ্যের নিদর্শন, বাড়বে দর্শনার্থী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com