1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ী :রাজবাড়ী জেলা শহরের ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের বিরুদ্ধে জমা পড়া বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছে তারা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাস। এ সময় দুদক ফরিদপুর কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে অনিয়ম, প্রতিদিনের ডায়েট চার্জ অনুযায়ী খাবার সরবরাহ না করা, নিম্নমানের খাবার সরবরাহ করা, হাসপাতালের অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, ওষুধ থাকতেও রোগীদের ওষুধ সরবরাহ না করা, সেবিকাদের স্টোরের ওষুধ পাচার করা, রোগীদের খাবারে মিনিকেট/পাইজাম চাল দেওয়ার কথা থাকলেও মোটা চাল দেওয়া, দরপত্রে মুরগির মাংস প্রতি কেজি ৩৯০ টাকা কেজি ধরা থাকলেও বয়লার মুরগি সরবরাহ করা, ৮০ জন রোগীর জন্য দেড় কেজি ডাল রান্না করাসহ বেশ কিছু অনিয়মের সত্যতা পেয়েছে দুদক।

দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাস বলেন, রাজবাড়ী সদর হাসপাতালের বিরুদ্ধে বেশকিছু জমা পড়া অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম আজ রাজবাড়ী সদর হাসপাতালে অভিযান পরিচালনা করেছে। অভিযানকালীন সময়ে পর্যাপ্ত খাবার সরবরাহ না করা, নিম্নমানের খাবার সরবরাহ করা, আজকের ডায়েট চার্জ অনুযায়ী প্রতি রোগী যে পরিমাণ খাবার পাওয়ার কথা সেই পরিমাণ খাবার না পাওয়া, যেমন আজকে ১৬ কেজি মাংস সরবরাহ করার কথা অথচ সেখানে আমরা ১০ কেজি মাংস পেয়েছি। হাসপাতালের পরিবেশ খুব নোংরা পেয়েছি। এ ছাড়া সকল ধরনের মেডিসিন সরবরাহ না করার অভিযোগের সত্যতা পেয়েছি। এগুলো পর্যালোচনা করে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠাব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, দুদকের টিম সদর হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করে কিছু ত্রুটি পেয়েছে। তারমধ্যে একটি হচ্ছে মাংস কম। বাস্তবে আমিও কম দেখেছি। আমার কাছে মনে হয়েছে ঠিকাদার কম দিয়েছে অথবা যারা নিয়েছেন তারা মেপে নেননি। আমি এ বিষয়ে ব্যবস্থা নেব। এ ছাড়া দুদক হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, আমাদের সাতজন পরিচ্ছন্নতাকর্মী। এ ছাড়া আমি কিছু বাড়তি লোক নিয়েছি। সবসময় হাসপাতাল পরিষ্কার রাখার চেষ্টা করি। ১০০ বেডের হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকে ২০০ এর উপরে। পাশাপাশি আউটডোরে ৮০০/৯০০ রোগী প্রতিদিন সেবা নেন। প্রায় ২/৩ হাজার লোক এই হাসপাতালে প্রতিদিন আসা যাওয়া করেন। প্রতিদিন দুই-তিন হাজার লোকের পদচারণার কারণে পরিষ্কারপরিচ্ছন্নতা রাখা খুবই কঠিন। তারপরও আমরা আপ্রাণ চেষ্টা করছি। কিছু ত্রুটি-বিচ্যুতি থাকেই। দুদক এ বিষয়ে আমাদের অবগত করেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com