1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

লক্ষ্মীপুরে প্রবাসীর জমি কথিত সমন্বয়ক পরিচয়ে দখলের চেষ্টা, নিরাপত্তাহীনতায় পুরো পরিবার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৩ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে মিজানুর রহমান নামে এক প্রবাসীর জমি জোর করে দখলের চেষ্টার অভিযোগ ওঠেছে স্থানীয় ছাত্র সমন্বয়ক পরিচয়দানকারী শাহরিয়ার রাফিন ও তার পরিবারের বিরুদ্ধে। এর আগে ওই প্রবাসী লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করলেও প্রভাবশালীরা প্রবাসীর পুরো পরিবারকে নানাভাবে হয়রাণি করছে। সম্প্রতি প্রবাসীর পরিবার নারকেল গাছ থেকে ডাব আনতে গিয়ে ছাত্র সমন্বয়ক পরিচয়দানকারী রাফিন ও তার পরিবারের হাতে লাঞ্চিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এনিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামের ফজল হক পাটোয়ারী বাড়িতে এঘটনা ঘটে।
প্রবাসীর ভাই জহির উদ্দিন পাটোয়ারী ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে প্রবাসী মিজানুর রহমানের সাথে একই বাড়ির ছফি উল্ল্যাহ, আবুল কালাম, গোলাম কিবরিয়াদের সাথে জমি নিয়ে বিরোধ চলছে। এনিয়ে লক্ষ্মীপুর জেলা জজ আদালতে মামলা দায়ের করা হলেও স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়। তবে মিজান প্রবাসে থাকার কারণে ছফি উল্ল্যাহ ও তার ভাইয়েরা জোর করে সালিশ প্রভাবিত করার চেষ্টা চালায় এবং তাদের সন্তান রাফিন নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে মিজানের গাছের ডাব পাড়তে বাধা দেয়। স্থানীয়রা বলছে, রাফিনের ভয়ে কেউ কথা বলতে চান না। ওই প্রবাসীর বসতঘর নির্মাণেও তারা বাধা দিয়েছে বলে জানান স্থানীয় একাধিক ব্যক্তি।
ছফি উল্ল্যাহ ও তার পরিবারের সদস্যরা জানান, জমি নিয়ে বিরোধ রয়েছে প্রবাসীর পরিবারের সাথে। তারা নিষেধ অমান্য করে ডাব পাড়তে গেলে বাকবিতন্ডা হয় বলে স্বীকার করেন তিনি।
এদিকে ছফি উল্ল্যাহ ও তার পরিবারের হুমকি ও হয়রাণি থেকে বাঁচতে চান প্রবাসী ও তার পরিবার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com