1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির

কল্যানকর রাষ্ট্র গঠনে সবাইকে ভুমিকা রাখতে হবে, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার দেখা হয়েছে

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : অদ্য দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে জামায়াতের আমির উপজেলা শাখা ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বিশাল ঐ পথসভায় প্রধান অতিথি হিসেবে সৎ লোকের শাসন এবং আল্লাহ’র আইন বাস্তবসয়নের অন্যতম দায়ী, কল্যানকর রাষ্ট্র গঠনের রূপকার, বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডা. শফিকুর রহমান উপস্থিত হয়ে ভাষন দিয়েছেন।

তিনি একই দিন ঠাকুরগাঁও জেলা জামায়েত আয়োজিত হাইস্কুল মাঠে বেলা ১টা ৩০ মিনিটে স্মরনকালের এক ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির ভাষন দিতেই সড়ক পথে যাত্রা বিরতিতে এই পথসভায় যোগ দেন।

তিনি বলেন, এক সময় বাংলাদেশ জামায়াতে ইসলামের যোগ্য ও নিষ্ঠাবান সদস্য মরহুম অধ্যাপক আব্দুল্লাহেল কাফি দিনাজপুর-১ আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছিলেন।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রার্থী হিসেবে প্রাতিদ্বন্দ্বিতা করেছেন জামায়াতের বীরগঞ্জ শাখা আমির ও সাবেক পৌর মেয়র মরহুম মাওঃ মোঃ হানিফ।

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই আসনের জন্য দলীয় মনোনিত এমপি প্রার্থী সিনিয়র প্রভাষক মাওঃ মোঃ খোদা বখ্স।

স্বৈরাচার হাসিনা সরকার দেশের প্রতিটি অর্গানকে হাসিনার তাবেদারে রূপান্তর করে পালিয়ে গেছে।

তাই অন্তর্বর্তীকালীন সরকার ঐসব সংস্কার কাজে বলিষ্ট ভুমিকা পালন করছেন। কল্যানকর রাষ্ট্র গঠনে আমাদের সবাইকে ভুমিকা রাখতে হবে।

আমাদের উচিত সরকারের এসব সংস্কার কাজে সহযোগিতা করা, সময়, সুযোগ ও সমর্থন দেয়া।

তাঁর সফর সঙ্গী হিসেবে সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওঃ মোঃ রফিকুল ইসলাম খান এবং মাওঃ আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা আমির অধ্যক্ষ মাওঃ আনিসুর রহমান সহ উত্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় কর্মসূচি বাস্তবায়ন করতে অকল্পনীয় এবং আশাতীত জনসমাগম ঘটাতে, উপজেলা জামায়াতের আমির ক্বারী মোঃ আজিজুর রহমান, নায়েবে আমির কে এম কাওছার, সেক্রেটারি মোঃ মঞ্জুরুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশন জেলা শাখার সহকারী সেক্রেটারি এস,এম হাদীউজ্জামান হাদী, মোঃ রাশেদুন্নবী বাবুসহ নেতাকর্মীরা বিগত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম, রাজপথে আনন্দ, স্বাগতম, শুভেচ্ছা মিছিল, মাইকিং সহ ফেসবুকে ব্যপক প্রচার প্রচারণা অব্যাহত রাখে।

আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান আগমনের সংবাদ ছড়িয়ে পড়লে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ মানুষের ভীড়ে কানায় কানায় পুর্ণ, একেবারে জনসমুদ্রে পরিনত হয়েছিল।

ঠাকুরগাঁও যাওয়ার পথে দলুয়ায় থেমে তাদের দলের কর্মপরিষদ সদস্য ও দল মনোনিত এমপি প্রার্থী সিনিয়র প্রভাষক মরহুম মাওঃ মোঃ খোদা বখস-এর কবর জিয়ারত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com