1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

জমি নিয়ে বিরোধের জেরে ঘরবাড়ি ভাঙচুর ও লুট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন ধরে জমি নিয়ে চলে আসা বিরোধের জেরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অসহায় খাদিজার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গত (২৫ ডিসেম্বর) মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর ১০ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন খাদিজা আক্তার।

অভিযুক্তরা হলেন- ১। মনির ঘরামি ২। মাঈনুদ্দিন রানা ৩। মাসুদ ৪। মোসা: পারভীন বেগম ৫। কবির ৬। মন্নান ঘরামী৭।সুফিয়া বেগম ৮। ফেরদাউস ৯। জলিল মুন্সি ১০।লাইলী বেগম। প্রত্যেকেই উপজেলার লতাচাপলী ইউনিয়নের বাসিন্দা।

লিখিত অভিযোগ পত্রে খাদিজা আক্তার(৪৫)বলেন, আমার স্বামী মোঃ রতন ফরাজী আমাদের মূল দলিল বন্ধক রাখিয়া বিবাদী মোঃ মন্নান ঘরামীর(৭০) কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা গ্রহণ করেন। পরে আমার স্বামী স্থানীয় গণ্যমান্য কর্মীদের নিয়ে ধারকৃত টাকা ফেরত প্রদান করিলেও বাড়ির মূল দলিল ফেরত না দিয়া আমার স্বামীর বসতবাড়ি দখল করার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করিয়া আসিতেছে। তারই ধারাবাহিকতায় গত বুধবার(২৫ ডিসেম্বর) আনুমানিক ৯.৩০ ঘটিকায় মহিপুর থানাদীন আলিপুর সাকিনস্থ আমার স্বামীর বসতবাড়ি দখল করার জন্য বেআইনিভাবে দলবদ্ধ হইয়া দেশীয় অস্ত্রশস্ত্র লোহার রড হাতুর লাঠিসোটা নিয়ে আমার স্বামীর চৌচালা বিশিষ্ট কাঠ ও টিনের তৈরি ঘর ভাঙিয়ে ফেলে।

অসহায়ত্ব প্রকাশ করে খাদিজা আক্তার অভিযোগে উল্লেখ করেন,আমার ঘরে রক্ষিত স্টিলের ট্রাংকে স্বর্ন অলংকার গচ্ছিত রাখা হাতের ২টি রুলি ওজন ১ ভরি, গলার চেইন ওজন ১ ভরি, কানের ঝুমকা ওজন দশ আনা, বিবাদী মনির ঘরামি নিয়ে পালিয়ে যায়। আমার বসত ঘরে আমি সন্তানাদি নিয়ে থাকতে পারব না এবং ঘর বাড়ি পুরিয়ে দিবে বলে আমাকে হুমকি দেয়।

অভিযুক্তরা সবাই প্রভাবশালী হওয়ায় স্থানীয় কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস করেনি। জমি নিয়ে তাদের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিমত স্থানীয়দের।

ঘটনার সত্যতা স্বীকার করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে লতাচাপলি চেয়ারম্যানের হস্তক্ষেপে উভয় পক্ষকে ২ দিনের সময় দেওয়া হয়েছে। সমাধান না হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com