1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

গাইবান্ধার পলাশবাড়ীতে একজন পানচাষীর সাফল্যে তিনি বড়ই আনন্দিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার দেখা হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল : গাইবান্ধা জেলার পলাশবাড়ীত একজন পানচাষী সফলতা অর্জনে বড়ই আনন্দিতহয়েছে। ঘটনার বিবরনে জানা যায়, যেগাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার কালুগাড়ী গ্রামের একজন সফল পানচাষী হায়দার আলী বিগত ১৮ বছর যাবৎ ১ বিঘা জমিতে পান চাষ করে ব্যাপক সফলতা অর্জন করে স্বাবলম্বী হয়েছেন। বর্তমানে তিনি অন্য অন্য রবি শস্যের চেয়ে পান চাষে অধিক লাভজনক মনে করেন। এব্যাপারে পলাশবাড়ী পৌর এলাকার কালুগাড়ী গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল শেখের ছেলে হায়দার আলীর সাথে আলাপকালে তিনি জানান, সরকারিভাবে কোন সাহায্য সহযোগিতা ছাড়াই তিনি নিজব্যক্তি উদ্যোগে নিজস্ব অর্থায়নে প্রায় ১৮ বছর যাবৎ ১ বিঘা জমিতে পান চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। তার এই উদ্যোগকে পুজি করে ঐ এলাকার প্রায় শতাধিক কৃষক পান চাষ করা শুরু করেছেন। তিনি এই ফসলকে একটি লাভজনক ফসল হিসেবে বেছে নিযে বিগত দেড় যুগে তার ভাগ্যের দুয়ার খুলেছেন। তিনি আরো জানান বছরে তার ১ বিঘা জমি হতে প্রায় ১০ লক্ষাধিক টাকার পান বিক্রি করে বর্তমানে স্বাবলম্বী হয়েছেন। দুঃখজনক হলেও সত্য তার এই সফলতার খবর ছড়িয়ে পড়লে কৃষি বিভাগ থেকে কেউ কোনদিন দেখতে আসেননি বা সাহায্য সহযোগিতা করেননি। হায়দার আলী আক্ষেপ করে বলেন সরকারি সাহায্য সহযোগিতা পেলে তার মতো অনেক পানচাষী উদ্বুদ্ধ হয়ে দেশের কৃষি খাতে অর্থনৈতিক সমস্যার সমাধানে এগিয়ে আসতো। তারমতে অল্প জমি চাষ করেই অনেক কৃষক সফলতার মুখ দেখতো। তাই তিনি এ ব্যাপারে কৃষি বিভাগকে এগিয়ে এসে লাভজনক ফসল হিসবে এই পান চাষীদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com