1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

৫ মাস পর কবর কবর থেকে লাশ উত্তোলন: হত্যা নাকি দুর্ঘটনা?

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে দাফনের পাঁচ মাস পর মোন্নাফ আলী (২৩) নামের এক যুবকের লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ধলাটেংগর গ্রামের গোরস্থান থেকে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক এবং কালিহাতী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলামের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়।

গত ১৩ জুলাই ঢাকা-যমুনা সেতু মহাসড়কের ধলাটেংগর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মোন্নাফ আলী গুরুতর আহত হন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। পরদিন (১৪ জুলাই) তার মরদেহ গ্রামের গোরস্থানে দাফন করা হয়।
দাফনের সময় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। পায়ের গুড়ালিতে রগ কাটা এবং হাঁটুর নিচের অংশে মারাত্মক ক্ষতচিহ্ন দেখে স্থানীয়দের মধ্যে হত্যা সন্দেহ সৃষ্টি হয়।
মোন্নাফের পিতা মোজাম্মেল হক আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ধলাটেংগর গ্রামের বাবলু মিয়া (২৩), শাকিল (২১), এবং রহিম বাদশা (২৫)কে আসামি করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, সড়ক দুর্ঘটনার আড়ালে মোন্নাফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মোজাম্মেল হক জানান, “আমার ছেলেকে হত্যা করে দুর্ঘটনার গল্প বানানো হয়েছে। মরদেহে আঘাতের চিহ্নই প্রমাণ করে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
কালিহাতী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হবে।

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন তদন্তের ফলাফলের দিকেই চেয়ে রয়েছে স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com