1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

মিনি ট্রাকে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট শিপন ও তার সহযোগী নাঈম গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার দেখা হয়েছে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি : মিনি ট্রাকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট শিপন ও তার সহযোগী নাঈমকে জয়পুরহাট জেলা সদরের বাটারমোড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

গ্রেপ্তারকৃত মাদক সম্রাট শিপন (২৭) মুন্সিগঞ্জ জেলা সদরের মিরেস্বর এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে এবং তার সহযোগী মোঃ নাঈম কারার (২৬) কুমিল্লা জেলার দেবীদ্বার থানার মরিচা কান্দা এলাকার মোঃ আব্দুল আলিম কারারের ছেলে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কর্তৃপক্ষ জানান, শিপন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মূলহোতা এবং মাদক মামলার আসামী। শিপন কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে তার সহযোগী নাঈমের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করে। মূলহোতা শিপনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে লুকিয়ে বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।

এই সংবাদের ভিত্তিতে, গত কয়েকদিন ধরে র‍্যা-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল মাদক সম্রাট মূলহোতা শিপন ও তার সহযোগী নাঈম এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে আজ সকালে অভিনব কায়দায় মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে লুকিয়ে ঢেকে রাখা ৬০ কেজি গাঁজাসহ জয়পুরহাট জেলার সদর থানাধীন বাটারমোড় এলাকা থেকে তাদেরকে আটক করে।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় একটি মামলা রুজু কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com