1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

বান্দরবানে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিচারণ শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি : ” মরহুম আলী মিঞা কবিরাজ স্মৃতি সংসদের আয়োজনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবানের ” সহযোগিতায় “৩৬ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ’ শীর্ষক ফ্যাসিবাদবিরোধী আলোকচিত্র প্রদর্শনী” বৃহস্পতিবার শুরু হয়ে শেষ হয় গতকাল শুক্রবার।

প্রদর্শনীতে সংরক্ষিত আলোকচিত্রগুলোতে আন্দোলনকারীদের আত্মত্যাগ, শহীদদের স্মৃতি এবং দীর্ঘ ১৬ বছরব্যাপী আওয়ামী লীগের একদলীয় স্বৈরশাসনের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, যা দর্শকদের মধ্যে গভীর আলোড়ন সৃষ্টি করেছে।
প্রদর্শনীতে জুলাই-আগস্ট অভ্যুত্থানের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় জীবন্ত করে তোলা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতারা, সাধারণ মানুষ ও স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে প্রদর্শনীর পরিবেশ।

‍দুই দিনের প্রদর্শনী দেখতে আসেন মাননীয় জেলা প্রশাসক বান্দরবান, জেলা পরিষদ চেয়ারম্যান বান্দরবান, মুখ্য নির্বাহী কর্মকর্তা বান্দরবান, অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান, পৌর প্রশাসক বান্দরবান পৌরসভা, জেলা শিশু কর্মকর্তা বান্দরবান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য নাছির উদ্দীন, সাইফুল ইসলাম রিমন, জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমীর এস এম আব্দুস সালাম আজাদ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক এমপি সাচিং প্রু জেরী, সাবেক এমপি ও জেলা বিএনপি সভাপতি মা ম্যা চিং, জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাবেদ রেজা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ চেয়ারম্যান কাজী মজিবর রহমান সহ রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, আইনজীবী নেতৃবৃন্দ সহ সর্বোস্তরের জনগণ।

আমরা বান্দরবানবাসীর প্রতি কৃতজ্ঞ এবং আগামীতে ও নতুন নতুন কর্মসূচী আপনাদের উপহার দিবো বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশা আল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com