1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

আগষ্ট বিপ্লব সমুন্নত রাখতে প্রকৌশলীরা ঐক্যবদ্ধ: আইডিইবি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : দেশের সবচেয়ে বৃহৎ প্রকৌশল পেশার সংগঠন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগষ্ট বিপ্লব সমুন্নত রাখতে প্রকৌশলীদের ঐক্যবদ্ধ রয়েছে। বর্তমান সংকট মোকাবেলায় সরকারকে যেকোনো সহযোগিতা দিতে ডিপ্লোমা প্রকৌশলীরা প্রস্তুত রয়েছে। আগামীতেও যেকোনো প্রয়োজনে প্রকৌশলীরা পাশে থাকবে।

আজ (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে উপলক্ষে সভারস্থ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশ-মাতৃকাকে ভালোবেসে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন কালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র নেতৃবৃন্দ এইসব কথা বলেন।

আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌ. আবেদুর রহমান ও সদস্য সচিব প্রকৌ. কাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সদস্য প্রকৌশলীগণ শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণে করেন।

শ্রদ্ধার্ঘ অর্পণকালে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব মির্জা মিজানুর রহমান, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) প্রকৌ. মোহা. আলমগীর হোসেন, সদস্য (সহ-জনসংযোগ ও প্রচার) প্রকৌ. সাহাবুদ্দিন সাবু, সদস্য (সহ-সাংগঠনিক) হোসনে আরা পারভীন, নির্বাহী সদস্য প্রকৌ. সাখাওয়াত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com