1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

আবার বুদ্ধিজীবী হত্যার আরেকটি নীলনকশা করছে শেখ হাসিনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেছেন, আজকের এই বুদ্ধিজীবী দিবসে আমরা একটি জিনিস লক্ষ্য করেছি, ভারতে বসে আরেকটি নীলনকশা হতে পারে। সেখানে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা হতে পারে। এই দেশকে অশান্ত করে ভারতে বসে থেকে হত্যাকারী শেখ হাসিনা বিভিন্ন পরিকল্পনা করছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় লোকশেড বধ্যভূমির স্মৃতিস্তম্ভে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, বাংলাদেশ স্বাধীন হতে যাচ্ছিল তার ঠিক কিছুদিন আগে পাকিস্তানি স্বৈরাচার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করে। এটা ছিল ইতিহাসের জঘন্যতম একটি দিন। এই বুদ্ধিজীবী হত্যার নীল নকশা যারা করেছিল তাদেরকে আমরা স্বৈরাচার বলি। ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে বুদ্ধিজীবীদের তুলে নিয়ে বধ্যভূমিতে হত্যা করা হয়। সেই হত্যার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা হত্যা করেছিল তাদের বিচার করা দরকার।

তিনি আরও বলেন, রাজবাড়ী জেলা বিএনপি আজকের এই দিনে বুদ্ধিজীবী হত্যার বিচারের দাবি করছে। ৫আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না এই বাংলাদেশে। কারণ এই দেশের জন্য ৩০ লাখ শহীদ জীবন দিয়েছে, ২ লাখ মা-বোনের ইজ্জতহানি হয়েছে এবং পাশাপাশি বুদ্ধিজীবী হত্যা করেছে। যারা মুক্তিযুদ্ধ নিয়ে বড় বড় কথা বলেছিল তারা বিচার করেনি এই বুদ্ধিজীবী হত্যার। তারা নিজেদের বিচার নিয়ে ব্যস্ত ছিল। আমরা বুদ্ধিজীবী হত্যার বিচার চাই।

এ সময়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারন-অর-রশীদ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. রেজাউল করিম পিন্টু, জেলা বিএনপির নেতা আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান লিখন, জেলা কৃষক দলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রোমান সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com