1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

ঠাকুরগাঁওয়ে বাস টার্মিনাল এখন মাদকের আখড়া

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি : শহরে যানজট নিরসনের লক্ষ্যে পর্যাপ্ত জায়গা জুড়ে ২০০৩ সালে ঠাকুরগাঁও জেলায় নির্মাণ করা হয়, কেন্দ্রীয় এ বাস টার্মিনাল। কিন্তু নির্মাণের পর উদ্বোধন হলেও ব্যবহার না হওয়ায় প্রায় ২ যুগ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনাল ভবনে টিকেট কাউন্টার, শৌচাগার, বসার ব্যবস্থা সহ যাত্রীদের প্রয়োজনীয় সব সুযোগ সুবিধাই রয়েছে। অথচ, মহাসড়কের পাশে অস্থায়ী কাউন্টার খুলে টিকেট বিক্রি করছেন, পরিবহন মালিকরা। বছরের পর বছর ধরে টার্মিনালটি ব্যবহার না করায়, এর দখল নিয়েছে মাদকসেবীরা। এমন অবস্থায় ঠাকুরগাঁও জেলা থেকে বিভিন্ন রুটে গড়ে প্রতিদিন শতাধিক যাত্রীবাহী বাস চলাচল করায় সড়কে লেগে থাকছে যানজট। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

স্থানীয়রা বলছেন, টার্মিনালটি চালু হলে নানান, সুযোগ-সুবিধা সহ নিরাপত্তায় যাতায়াত করবে যাত্রীরা।
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম বলেন, ‘ড্রেনেজ অব্যবস্থাপনা, সড়কের চেয়ে টার্মিনাল নিচু, পানি নিষ্কাসনের অভাব সহ নানা সমস্যার কারণে টার্মিনালটি ব্যবহার হচ্ছে না। তবে প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে, তারা বিষয়গুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। সমাধান হলে টার্মিনালটি চালু হবে।’এ বিষয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. সরদার মোস্তফা শাহিন বলেন, ‘শহরে চাপ কমাতে টার্মিনালটি চালু জন্য মালিক সমিতির সঙ্গে কয়েকবার বৈঠক হয়েছে। কিছু সমস্যার কথা উল্লেখ করেছেন, পরিবহন মালিকরা। সমস্যা সমাধানের জন্য বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দফতরে পত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে তা সংস্কার করা হবে। পরবর্তীতে টার্মিনালটি চালু করা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com