1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

কেউ কেউ চাচ্ছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে: ড. খন্দকার মোশাররফ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : একটি পক্ষ সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা নগরীর ফান টাউনে কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. খন্দকার মোশাররফ বলেন, ‘তারা তো কোনো দলের সদস্য না, তারা হলো নিরপেক্ষ, যেভাবে হোক আজকে তারা ক্ষমতায় এসেছে। তাদের কেউ কেউ চাচ্ছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে। আমরা বলেছিলাম, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারকে প্রতিষ্ঠিত করতে না পারলে পতিত সরকার দেশের যেসব ক্ষেত্রে ধ্বংসসাধন করে গেছে, সেগুলো মেরামত করা সম্ভব হবে না। এ সরকারের পক্ষে সম্পূর্ণ মেরামত সম্ভব না, বলে আমরা মনে করি। এই মেরামতের জন্য জনগণের সরকারের প্রয়োজন। সেজন্যই নির্বাচন প্রয়োজন।’

ড. মোশাররফ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা এই সরকারকে সমর্থন জানিয়েছি। এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হিসেবে। এই সরকার তাদের কিছু কাজ সম্পন্ন করে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে, যে পরিবেশে মানুষ তাদের অধিকার প্রয়োগ করবে। অধিকারের মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার। সেজন্য আপনারা দেখেছেন যে, যখন আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি তখন থেকেই তারেক রহমান এবং আমরা যেখানেই বক্তব্য রাখছি, আমরা কিন্তু এই কথাটা পরিষ্কার করছি, অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এই ব্যাপারে জনসম্মুখে ঘোষণা করছি, নির্বাচন যত বিলম্ব হবে ততো বাংলাদেশে নানা ষড়যন্ত্র হবে। যদি নির্বাচন বিলম্ব হয়, আমাদের দেশের মানুষ যদি নিজ হাতে ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে এই সরকার কিভাবে বিদায় নেবে? অর্থাৎ এই সরকারের ব্যর্থতা আসবে।’

তিনি বলেন, ‘আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। এই সরকারকে আমাদের মতো বৃহৎ একটি রাজনৈতিক দল সমর্থন করেছে, তারা ব্যর্থ হলে কিন্তু আমরাও ব্যর্থ হব। দেশের জনগণ ব্যর্থ হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের জনতার যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।’

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিকেলে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় অংশ নিয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগের ৬ জেলার নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com