1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

মানুষের কল্যাণে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামে নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের প্রতি পার্বত্য উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের এম্পাওয়ারমেন্ট হওয়া দরকার। আপনাদের মানুষের কল্যাণে কাজ করতে হবে।

আজ রাজধানীর বেইলী রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স সেমিনার হলে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য ‘পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা’ বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা এ কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, আপনাদের কর্ম অনুযায়ী আপনারা নির্বাচিত হয়েছেন। জেলা পরিষদের সার্বিক উন্নয়ন আপনাদের হাতে। আপনারা জানেন, কোথায় কীভাবে কাজ করলে এই সমাজ উন্নতি হবে, সঠিক কাজটি বিধিসম্মতভাবে আপনারা করবেন। উপদেষ্টা বলেন, আপনাদেরকে সুসংহত হতে হবে।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, সরকারের হ্যান্ডওভারকৃত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনার জন্য এই তিনদিনের প্রশিক্ষণের মাধ্যমে পার্বত্য তিন জেলার জন্য প্রযোজ্য বিভিন্ন আইন, টেকসই উন্নয়ন, জেলার উন্নয়ন কৌশল এবং পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনার দিক নির্দেশনা সম্পর্কে ধারণা পাবেন আপনারা। হয়তোবা টিআর, জিআর ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে। উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন কীভাবে হবে তা আপনাদের ভাবতে হবে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য শিক্ষা পদ্ধতির মান উন্নয়ন, লাইভলিহুড ডেভেলপমেন্ট, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন, পানির সমস্যা দুর করার মতো চ্যালেঞ্জগুলো আপনাদের নিতে হবে। উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় আইন কানুনগুলো ভালোভাবে অবহিত হয়ে, আপনাদের কর্মকান্ড পরিচালনা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব পদমর্যাদা) জনাব সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. জাহাঙ্গীর আলম, এনডিসি, অতিরিক্ত সচিব জনাব মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব জনাব প্রদীপ কুমার মহোত্তম, এনডিসি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য জনাব গৌতম চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জনাব জিরুনা ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান, জনাব কাজল ত্রিপুরা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান জনাব থানজামাল লুসাই প্রমুখ বক্তব্য রাখেন।

প্রশিক্ষণের উদ্বোধনী দিনে জেলা পরিষদের আইন, বিধি ও প্রবিধান সম্পর্কিত সম্পদ ব্যক্তি হিসেবে প্রজেকশন উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com