1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

অন্তর্বর্তী সরকারের কেউ রোডম্যাপের কথা বলছেন না: মান্না

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউই কোনো রোডম্যাপের কথা বলছেন না। আর্মি প্রধান একটা বলেন, আসিফ নজরুল, সাখাওয়াত সাহেব আরেকটা বলেন। যথাযথ সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন। ঠিকমতো কাজ করলে এক বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব।

সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি যখন বলি তখন একটা রোডম্যাপ দিতে হবে। অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। জুলাই, আগস্টের গণঅভ্যুত্থানে মানুষের চেতনার যে উন্মেষ আমরা দেখেছি, তা অভূতপূর্ব। তবে সেই অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

তিনি আরও বলেন, সংস্কারের এখন কী পরিস্থিতি? চারমাসে সংস্কার কতটুকু এগিয়েছে? আমি দেখি না। সংস্কার মানে গুণগত রূপান্তর। সামনে যে সময় আছে তাতে কতটুকু করা যাবে?

সভায় বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারওয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, সাবেক সচিব আবু আলম শহিদ খান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com