1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

বীরগঞ্জে জামায়াত নেতার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ইন্তেকাল-দাফন সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুর সদর সরকারি কলেজ মোড়ে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য এবং জামায়াত কর্তৃক ঘোষিত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের এমপি প্রার্থী, শীতলাই আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ খোদা বখস্ গুরুতর আহত হন। রোববার বিকাল পৌনে ৪টায় তিনি রংপুের ইন্তেকাল করেন। সোমবার দুপুরে উপজেলার দলুয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে মরহুমের পিতার পাশে প্রাণনগর কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, ১ কন্যা, ১ পুত্র সন্তান তার স্ত্রী সন্তান সম্ভাবা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহুর্তেই বীরগঞ্জ ও কাহারোল এলাকায় শোকের ছায়া নেমে আসে। এর আগে গত শনিবার বিকালে দিনাজপুর সরকারি কলেজ মোড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হোন। তিনি বীরগঞ্জ থেকে দিনাজপুর শহরে আসার পথে এ দূর্ঘটনায় ঘটে। দূর্ঘটনায় আহত হবার পর স্থানীয়রা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে মাওলানা খোদা বক্স স্বজন ও সাংগঠনিক শুভাকাঙ্খীরা হাসপাতালে ছুটে আসেন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে ভর্তি করা হয়। সন্ধ্যায় আরো উন্নত চিকিৎসার জন্য রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার একটি অপারেশন সম্পন্ন করা হয়। অবস্থার উন্নতি না হলে রংপুর কমিউনিটি ক্লিনিকে ভর্তি করে, মাথার গুরুত্বপূর্ণ একটি অপারেশন সফলভাবে সম্পন্ন করে। সিসিইউ তে নেয়া হয় এবং পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরো সাইন্স হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে হেলিকপ্টারে নেয়ার সময় মৃত্যু হয়েছে। এমন ইন্তেকালের সংবাদে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দলের নেতা-কর্মী, মরহুমের শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন ধর্ম-বর্ণ, দল-মত, আদর্শের লোকেরা শেষবারের মতো তাদের প্রিয় মানুষটিকে একনজর দেখতে ছুটেছেন তার বাড়ী। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এ বিষয়ে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠন। গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি।

শোক বার্তা পাঠিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা, দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকসহ আরও অনেকে।
শোক বার্তায় বলেন, মরহুম মাওলানা মোঃ খোদা বক্স ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান, সদালাপী, হাস্যোজ্জ্বল, বিনয়ী, আমলী আলেম এবং তিনি দ্বীন প্রতিষ্ঠার লড়াকু মজলুম সৈনিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com