1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

সুজন সখী’র সাহিত্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী মহাসম্মেলন ও পিঠা উৎসব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সুজন সখী’র সাহিত্য পরিষদের উদ্যোগে ৬ ডিসেম্বর শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে আন্তর্জাতিক নারী মহাসম্মেলন ও পিঠা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনের প্রথম অধিবেশনে কবি বিলকিস খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মাহমুদা আক্তার। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক শিরিন আক্তার। অনুষ্ঠান উদ্বোধন করেন কবি ও কথাসাহিত্যিক রুনা আক্তার স্বপ্না। বিশেষ অতিথি ছিলেন কবি ও সংগঠক তাহেরা খাতুন, অনিতা আনন্দ কবিতা ও রেজওয়ানা বুলবুল। আলোচনায় অংশ নেন কবি রোকসানা সুখী, মেঘলা জান্নাত, লুবনা জেরিন সীমা এবং কবি ও কথাসাহিত্যিক ফাতেমা খাতুন রুনা।

বিকেলে অনুষ্ঠিত হয় দ্বিতীয় অধিবেশন। এবিএম সোহেল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও ছড়াকার আসলাম সানী। বিশেষ অতিথি ছিলেন কবি রেজাউদ্দিন স্ট্যালিন, প্রাকৃতজন শামিম রুমি টিটন, কৃষিবিদ আনন্দ চন্দ্র দাশ, মোহাম্মদ আলমগীর জুয়েল, মুহাম্মদ আবু তাহের, ডা. বাদল সরকার, আর মজিব, আনিছুর রহমান, আতিকুর রহমান ও আল-হাসান রিয়াজ।
এই অধিবেশনে সমাজের বিভিন্ন স্তরে ভূমিকা পালন ও বিশেষ অবদান রাখা কৃতী নারীদের ক্রেস্ট, পদক ও উত্তরীয় প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে কবি ও কথাসাহিত্যিক মুনমুন রহমান সম্পাদিত ‘নারী সর্বজয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
সবশেষে ছিল পিঠা উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সুজন রায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com