1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না: নুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৬ ডিসেম্বর) গণ-অভ্যুত্থানে আহতদের সুস্থতা ও শহীদদের স্মরণে মিরপুরে দোয়া ও আলোচনায় তিনি এ কথা বলেন।

কোনোভাবেই ফ্যাসিবাদীদের পুর্নবাসন করা যাবে না জানিয়ে নুরুল হক নুর বলেন, শেখ হাসিনা ভারতের দাসী এবং আওয়ামী লীগ ছিল তাদের সেবাদানকারী প্রতিষ্ঠান। এজন্য তারা প্রোপাগান্ডা ছড়িয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি বলেন, বিপ্লবকে ভিন্ন খাতে রূপ দিতে বিভিন্ন মহল ও ভারতীয় মিডিয়া নানা অপতৎপরতা চলাচ্ছে। দেশটির গণমাধ্যম প্রোপাগান্ডা চালাচ্ছে। ভারতের ষড়যন্ত্র ও আগ্রাসনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে এক্যবদ্ধ হতে হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে এ সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। জাতীয় সরকার গঠন করে ৬ মাসের জন্য সভা-সমাবেশ বন্ধ করুন।

নুরুল হক নুর বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভায় সব রাজনৈতিক দল দেশের সার্বভৌমত্ব রক্ষায় একমত প্রকাশ করেছে। প্রবাসে যে যেখানে আছেন সবাইকে ভারতের এই মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো আপোস নেই। কেউ কেউ আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে মিনমিন করছে। তারা চায় না, নতুন কোনো দল রাজনৈতিক দল আসুক।

চাঁদাবাজির বিষয়ে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, আওয়ামী লীগের মতো এখন অন্যান্য রাজনৈতিক দলও চাঁদাবাজি করছে। এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি, দখলদারি চলবে না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com