1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ ও আব্দুল খালেক নামে দুই ভুট্টা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাপোর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদের বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে আর আব্দুল খালেকের বাড়িও একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকায়। তারা ধান ও ভুট্টা ব্যবসায়ী বলে জানা গেছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, জেলার পীরগঞ্জ-বীরগঞ্জ পাকা সড়কে মোটরসাইকেল ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলে থাকা হারুন অর রশিদ ও আব্দুল খালেক গুরুতর আহত হয়। তাদের পীরগঞ্জ হাসপাতালে নেয়া হলে হারুন মারা যায়।

অন্যদিকে, আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। তবে ঘাতক ট্রলিটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com