1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

চীনকে বন্ধু বললেন প্রধান উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চীন আমাদের বন্ধু। রাস্তা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে শুরু করে সমুদ্রবন্দর পর্যন্ত, তারা বিভিন্নভাবে আমাদের সহায়তা করছে। তিনি আরো বলেন, বাংলাদেশ বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। সম্প্রতি নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন আনোয়ার ইব্রাহিম। আগামী জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতিত্ব করবে মালয়েশিয়া।

সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে বেশকিছু ধাপ রয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য একটি সর্বসম্মত প্রস্তাব নিশ্চিত করা।

আসিয়ানের মধ্যে একটি সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে কাজ করছি এবং আমরা আশাবাদী সদস্য রাষ্ট্রগুলো আমাদের সেই প্রচেষ্টাকে সমর্থন করবে।
সাক্ষাৎকারে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ আর কতদিন এই দায়িত্ব বহন করবে? এই সংকট সমাধানে আমাদের একটি সুস্পষ্ট লক্ষ্য ও যৌথ উদ্দেশ্য প্রয়োজন।

রোহিঙ্গাদের জন্য মিয়ানমারে জাতিসংঘ-শাসিত একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে কাজ করছে বাংলাদেশ।

ড. ইউনূস বলেন, এটা হলে রোহিঙ্গা জনগোষ্ঠী নিজ দেশের ক্যাম্পে থাকতে পারবে। মিয়ানমারের পরিস্থিতি স্থিতিশীল হলে তারা নিজ বাড়িতে ফিরে যেতে পারবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com