1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

নতুন ইসির প্রথম সভা আজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম সভা আজ অনুষ্ঠিত হবে।

সোমবার (২ সিডেম্বর) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসি সভাকক্ষে এ বৈঠক হবে।

সভায় নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য ৪ জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক চারটি কমিটি গঠন, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন নিয়ে আলোচনার পাশাপাশি জাতীয় সংসদের সীমানা নির্ধারণসংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে কমিশনকে অবহিত করা হতে পারে।

এদিকে গত ২১ নভেম্বর সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনকে নিয়োগ দেন। এরপর ২৪ নভেম্বর শপথ নিয়ে নির্বাচন ভবনে অফিস শুরু করে নতুন কমিশন।

বাকি চার নির্বাচন কমিশনার হলেন মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

উল্লেখ্য, ছাত্র-জনতা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়াল কমিশন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com