1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য ড. ইউনূসের কাছে শ্বেতপত্রটি তুলে দেন। সোমবার প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদন আমাদের জন্য একটা ঐতিহাসিক দলিল। আর্থিকখাতে যে ধরনের ঘটনা ঘটেছে, তা ছিল একটা আতংকিত হওয়ার মতো বিষয়। আমাদের সামনে এ ঘটনা ঘটেছে, কিন্তু কেউ এটা নিয়ে কথা বলিনি।

জানা গেছে, প্রতিবেদনে বিগত ১৫ বছরে অর্থনৈতিক কর্মকাণ্ড, সরকারের নানামুখী উদ্যোগ, উন্নয়ন প্রকল্পে প্রশ্নবিদ্ধ অর্থ ব্যয়, বিদেশি ঋণের অর্থ ব্যবহার, আর্থিক তথ্যে গরমিল, ব্যাংক খাতের লুটপাট, জিডিপি-মূল্যস্ফীতির তথ্যে নয়-ছয় তুলে ধরা হয়েছে। একইসঙ্গে বাজেট বাস্তবায়নে অস্বচ্ছতা ও রাজস্ব আহরণে পদক্ষেপের বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।

এছাড়া সংকট থেকে উত্তরণের পদক্ষেপও সুপারিশ করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে সেই মাসের ২৮ তারিখ দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। এই কমিটিকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com