1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে  নিহত ১, দুই শিক্ষার্থীসহ আহত ৬

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই শিক্ষার্থীসহ আরও ছয়জন। রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জের লক্ষ্মীপুর-রামগতি সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন (৫৫) রামগতি উপজেলার চরআফজাল এলাকার সেকান্তর আলী পন্ডিতের ছেলে। আলমগীর সকালে লক্ষ্মীপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে বাড়ির থেকে বের হয়েছিলেন।

জানা যায়, রামগতি চর আলেকজান্ডার থেকে আলমগীর হোসেনসহ অন্যরা সিএনজিতে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন। ভবানীগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মারা যান আলমগীর হোসেন।

আহতদের স্বজনরা জানিয়েছে, কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী হাসান আহমেদ ও তার বোন, সিএনজি চালক ফেরদৌস আলম, এক নারী ও এক শিশু আহত হয়েছে। এদের মধ্যে শিক্ষার্থী হাসান আহমেদ ও সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক। হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিএনজি চালক ফেরদৌস আলমসহ অন্যরা সদর হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি রয়েছেন।

 

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. একে আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেওয়ার আগে আলমগীর হোসেন মারা যান। এ ছাড়া আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে শিক্ষার্থী হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, যেহেতু এটি একটি দুর্ঘটনা, তাই ময়নাতদন্ত ছাড়াই আলমগীর হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com