1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

‘ডোম ইনো’র রিহ্যাব সদস্যপদ বাতিলের দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রতারণার অভিযোগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে ‘ডোম ইনো’কে স্থায়ীভাবে বহিস্কার ও সদস্যপদ বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী জমির মালিক ও ফ্ল্যাটের ক্রেতাবৃন্দ। শনিবার (৩০ নভেম্বর) এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ভুক্তভোগী শতাধিক জমির মালিক ফ্ল্যাটক্রেতারা জানান, বিগত স্বৈরাচারী সরকারের দোসর ও আপাদমস্তক প্রতারক এক রিয়েল এস্টেট কোম্পানি ডোম ইনোর বিরুদ্ধে আমরা কিছু কর্মসূচি নিয়েছি ; ডোম ইনোর সাথে সকল জমির মালিকদের চুক্তিপত্র বাতিল ও ক্ষতিপূরণ প্রদান, ফ্ল্যাটক্রেতাদের জনা ন্যায্য ব্যবস্থাগ্রহণ, ডোম ইনোর স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্তকরণ, এদের ব্যবসায়িক কর্মকাণ্ড নিষিদ্ধকরণ ও ডোম ইনোর রিহ্যাবের সদস্যপদ বাতিলকরণের দাবিতে ইতিমধ্যে আমরা সংবাদ সম্মেলন, প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ডোম ইনোর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাজউক চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি।

ফ্ল্যাট মালিক আদনান সোবহান বলেন বলেন, রিহ্যাব অফিসেও আমরা একাধিকবার উপস্থিত হয়ে ডোম ইনোর রিহ্যাব সদস্যপদ বাতিলের জন্য লিখিত ও মৌখিকভাবে অনুরোধ জানিয়েছি। কিন্তু, তারা নানা অজুহাতে তা এড়িয়ে যাচ্ছে। উপরন্ত, ডোম ইনোর নানা অপকর্মকে উপেক্ষা করে তারা গত বছর রিহ্যাব মেলায় ডোম ইনোকে gold sponsership প্রদান করেছে। এ নিয়ে রিহ্যাব মেলায় সচেতন ফ্লাটক্রেতারা প্রতিবাদ জানিয়েছেন। প্রতিরোধের মুখে ডোম ইনো বাধ্য হয়েছে রিহ্যাব মেলা থেকে নিজেদের নাম প্রত্যাহারে।

গত আগস্টে দেশে ক্ষমতার পট পরিবর্তিত হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানেই লাগছে পরিবর্তনের হাওয়া। আমরা মনে করি, রিহ্যাবকেও কুখ্যাত ডোম ইনো নিয়ে নতুন করে ভাবতে হবে। রিহ্যাবের নতুন কমিটি বরাবর একটি স্মারকলিপি প্রদানপূর্বক দুটি দাবি পেশ করছি।
১। ডোম ইনো নামধারী সকল প্রতিষ্ঠানের রিহ্যাব সদস্যপদ বাতিল করতে হবে এবং
২। রিহ্যাব থেকে ডোম ইনো নামধারী সকল প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।

আশা করি, রিহ্যাব শত শত ভুক্তভোগীর উপরোক্ত দাবিসমূহ মেনে নেবে। রিহ্যাব কর্তৃপক্ষ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে উক্ত দাবিসমূহ বাস্তবায়ন না করলে রিহ্যাবের বিরুদ্ধে আমরা কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচী গ্রহণে বাধ্য হবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com