1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেধা কখনো পঁচে যায় না, মেধাকে জাগ্রত করতে হয়- মো: আহসান কবীর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার দেখা হয়েছে

মঈন মাহমুদ : ২৮ নভেম্বর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর পরিচালক মো: আহসান কবীরের বদলিজনিত বিদায় সংবর্ধনা বিসিক বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিসিকের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মো: আহসান কবীর বিসিকের ‘পরিকল্পনা ও গবেষণা’ বিভাগের পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়াও তিনি বিসিকের ‘শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ’ বিভাগের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি বিসিকে ২০/০৬/২০২৩ থেকে ২১/১১/২৪ পর্যন্ত প্রায় দেড় বছর নিষ্ঠা, দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেন। ২৪ নভেম্বর ২৪ তারিখে তিনি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
বিদায় অনুষ্ঠানে বিসিকের পরিচালকসহ ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাগণ নানা স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, ‘দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কাজের গতিশীলতা বাড়িয়ে কর্মীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়িয়েছেন প্রতিনিয়ত। স্যারের দক্ষতা, নিষ্ঠা ও প্রতিভা দেশের জন্য বিশেষ অবদান রাখবে। স্যারের জানার আগ্রহ, বিবেচনা বোধ, বিচক্ষণতা ইত্যাদি নানা কারণে স্যার আমাদের কাছে ছিলেন বটবৃক্ষস্বরূপ।
বিদায়ী পরিচালক মো: আহসান কবীর সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমি জীবনকে ছোটভাবে দেখি, জীবন সংক্ষিপ্ত। আমি সময়ের কথা সময়ে বলি, কাজও যথাসময়ে করি। জীবনে দক্ষতা অর্জনে কাজ সম্পর্কে আদ্যোপান্ত ধারণা অর্জন করতে হবে। তাহলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে। আমাদের সামাজিক কাঠামো আমাদের মধ্যে বিভেদ বাড়িয়ে দিয়েছে। আমাদের চিন্তা করতে হবে আমি মানুষ, মানুষে মানুষে পদ পদবীতে কোনো বৈষম্য করা যাবে না। মেধা কখনো পঁচে যায় না, মেধাকে জাগ্রত করতে হয়।’
বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহাম্মদ খান বলেন, ‘আমরা একই সাথে কর্মক্ষেত্রে যোগদান করেছি, ট্রেনিং করেছি। যেকোনো প্রয়োজনে আমি আহসান কবীরের সাথে পরামর্শ করেছি। আহসান কবীর অত্যন্ত বিচক্ষণ, মেধাবী, অভিজ্ঞ অফিসার ও তিনি দেশের সম্পদ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহাম্মদ খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিকল্পনা ও গবেষণা বিভাগের মহাব্যবস্থাপক ড. মো: ফরহাদ আহম্মেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com