1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

ইশরাকের পোস্ট শেয়ার দিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের একটি ফেসবুক স্ট্যাটাস নিজের প্রোফাইলে শেয়ার দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। একই সঙ্গে শেয়ার দিয়ে মন্তব্যও করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইশরাকের দেওয়া পোস্ট শেয়ার দেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি লেখেন, এটা প্রজন্মের লড়াই। নতুন বাংলাদেশ মানে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত। ঐক্যবদ্ধ, প্রতিরোধ এবং পুনর্গঠন।

বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্যাসিবাদ নিয়ে এই পোস্ট দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পোস্টে লেখা ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত সুস্পষ্ট হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না। যেই মতাদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না তাদের আবার কিসের অধিকার?

এতে আরও লেখা ছিল, আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলব, আবার তাদের প্রতি নমনীয় হবো বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাবো তা চলবে না। কিঞ্চিৎ সুযোগ পেলে ফ্যাসিবাদ কি করতে পারে তা গত কয়েকদিনে নিশ্চয় স্পষ্ট হয়েছে। এরা স্বাধীন বাংলাদেশ এর অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না। তাই দল মত ধর্ম নির্বিশেষে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সাথে অগ্রিম একাত্মতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com