1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: চলমান সংকট নিরসনে এই মুহূর্তে জাতীয় ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল, সম্প্রতি উদ্ভুদ পরিস্থিতি, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইসকন পরিস্থিতি, শিক্ষার্থীদের কয়েকটি কলেজের সমস্যা এসব বিষয় নিয়ে দলের উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছে। আমরা আশা করি, প্রধান উপদেষ্টা তার পরিষদ নিয়ে দ্রুত বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন।’

তিনি বলেন, ‘দেশে যেন বিভাজন তৈরি না হয়। চলমান সংকট নিরসনে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্য আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের দুর্ভোগের কথাও জানিয়েছি। বিশেষ করে দ্রব্যমূল্যের বিষয়টিও তুলে ধরেছি। যাতে করে তারা দ্রব্যমূল্য কমানোর জন্য কাজ করেন। টিসিবির ট্রাকগুলোকে বাড়ানোর জন্য বলেছি।’

বিএনপির এ নেতা বলেন, ‘ফ্যাসিস্ট সরকার যে মামলাগুলো করেছি, সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছি।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে একটি জাতীয় ঐক্য সৃষ্টিরও আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে নির্বাচনের বিষয়ে বলেছি, যা সবচেয়ে বেশি প্রয়োজন। সংস্কারগুলোকে সম্পূর্ণ করে যতদ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য বলেছি। একটি রোডম্যাপ অত্যন্ত জরুরি। এই কথাগুলো আমরা তাদেরকে বলেছি।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা ও তার সঙ্গে যারা উপস্থিত ছিলেন তারা শান্তিপূর্ণভাবে ও মনোযোগসহ আমাদের কথা শুনেছেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com