1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

দেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে: শামা ওবায়েদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ফ্যাসিবাদের পতনের পরে বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে মন্তব্য করে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, এতে একদিকে যেমন একটা প্রশান্তি আছে, তেমনি একটা অশান্তিও বিরাজ করছে। দেশটাকে সঠিক পথে নিতে না পারলে ছাত্রজনতার এই আন্দোলন বৃথা হয়ে যাবে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির ফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ফ্যাসিবাদের পতনের ফলে এখন আমরা সবাই নিশ্বাস নিতে পারছি, কথা বলতে পারছি, শান্তিতে রাতে ঘুমাতে পারছি। তবে এই প্রশান্তির সঙ্গে একটা অশান্তিও রয়েছে। দেশে জিনিসপত্রের দাম এখনও কমছে না। অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হয়নি। এ ছাড়া রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের আওয়াজ তো রয়েছেই।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, আতাউর রশিদ বাচ্চু, আলী আশরাফ নান্নু, দেলোয়ার হোসেন দিলা, গোলাম রব্বানী ভূঁইয়া রতন, আজম খান ও তানভীর চৌধুরী রুবেল, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক মিতুল, মো. তৈয়ব আক্তার টুটুল, ওবায়দুল কাদের, আরিফুজ্জামান অপু, আলমগীর ভূঁইয়া, মো. এমদাদুল হক, সদস্য কাইয়ুম মিয়া, মো. কামরুল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এম রফিকুজ্জামান, মহানগর কৃষক দলের সভাপতি মামুনুর রশীদ মামুন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, জেলা জাসাসের আহ্বায়ক সৈয়দ রাশেদুল আলম, সদস্য সচিব আরিফ বকু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com