1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

আগামী মার্চ-এপ্রিলে নির্বাচন দিতে হবে : এ্যানি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা কলেজ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে এ্যানি প্রধান অতিথি ছিলেন। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীসহ হাজারো জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ্যানি আরও বলেন, ক্ষমতায় থেকে লাখ লাখ কোটি কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। এখন সেই টাকা দিয়েই দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিগত ১৫-১৬ বছরের আন্দোলনে কেউ গুম-খুন হয়েছে, কেউ হামলা-মামলার শিকার হয়েছে। এসব অপকর্মে জড়িতদের সবাই এখনো গ্রেপ্তার হয়নি। বিচার প্রক্রিয়াও এখনো শুরু হয়নি। এজন্য সরকারের কাছে দাবি খুনিদের অনতিবিলম্বে বিচার করতে হবে। খুনিদের বিচার না করলে সমাজ আঘাতপ্রাপ্ত হবে এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, জনগণের জন্য আমরা আন্দোলন, সংগ্রাম ও লড়াই করেছি। জনগণের জন্য দেশটা গড়তে চাই। এক্ষেত্রে সব রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে কথায় এবং কাজে মিল রাখা। এজন্য জনগণকে প্রাধান্য দিতে হবে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও ষড়যন্ত্র পালাইনি। হাসিনা ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশীদ জমাদ্দার, সদস্য সচিব নাছির হাওলাদার, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহিন তালুকদার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com