1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরকে নিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। তবে বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে নিজের একটি মূল্যায়ন শেয়ার করেছেন রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি।

তিনি বলেছেন, এ যাবৎকালে যত উপদেষ্টা নিয়োগ পেয়েছেন সবার মধ্যে যদি যোগ্যতা, অভিজ্ঞতা এবং সফলতার বিচার করা হয়, তবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে সেখ বশিরের নিয়োগ সর্বশ্রেষ্ঠ।

বুধবার (১৩ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে তিনি এ কথা বলেছেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, বসিরকে নিয়ে সমালোচনা হচ্ছে । কেন হচ্ছে – কারা করছেন এসব নিয়ে আমি কিছু বলবো না। তবে বসির সম্পর্কে যা জানি তা যদি না বলি তবে নিজের প্রতি জুলুম করা হবে । তার ভাইদের সবাই দেশের শীর্ষ ব্যবসায়ী এবং তাদের নিজেদের মধ্যে চমৎকার একটি পারিবারিক সমঝোতা এবং মিল মহব্বত রয়েছে, যা বাংলাদেশে বিরল।

সাবেক এই সংসদ সদস্য আরও লিখেন, মরহুম আকিজ উদ্দিনের এক ছেলে সংসদ সদস্য ছিলেন। আরেক ছেলে নাসিরের শ্বশুর এবং শ্যালকও এমপি ছিলেন । যশোর জেলায় এই পরিবারের যে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা রয়েছে, সেক্ষেত্রে দেশের সব বড় রাজনৈতিক দলগুলো তাদেরকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্যসব সময়ই আগ্রহী ছিল এবং এখনো আছে।

বশির উদ্দিন সবসময় রাজনীতি বিমুখ ছিলেন উল্লেখ তিনি লিখেন, সাধারণত দুর্বল প্রার্থীরা দলের নমিনেশনের জন্য ফন্দি ফিকির, দলবাজি এবং দালালি করে । কিন্তু দল সব সময়ইভালো প্রার্থী খুঁজতে থাকে । সেই দিক থেকে শেখ বসির সব দলের জন্য কাঙ্ক্ষিত এমপি প্রার্থী। তার পক্ষে বিজয়ী হয়ে পূর্ণ মন্ত্রী হওয়া তেমন কোন সমস্যা ছিল না। কিন্তু তিনি সবসময়ই প্রত্যক্ষ রাজনীতি বিমুখ ছিলেন এবং নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন।

রনি আরও লিখেন, সেখ বশির কেন উপদেষ্টা হতে গেলেন, তা আমার মাথায় ধুকছে না। আমি যতটুকু জানি তা হলো-বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য ড. ইউনুস একজন সৎ, দায়িত্বশীল এবং সফল ব্যবসায়ী খুঁজছিলেন। অনেককে তিনি প্রস্তাব দিয়েছেন,সবাই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন। অন্যদিকে দেশের কুখ্যাত কয়েকজন লুটেরা ওই পদে নিয়োগ লাভের জন্য নানাভাবে তদবির করেছেন । কিন্তু ড. ইউনুস ওসবের নিকট মাথা নত করেননি।

পাট মন্ত্রণালয় নিয়ে তিনি লিখেছেন, সেখ বশিরকে পাট মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে। কেউ কেউ এটাকে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বলার চেষ্টা করেছেন । কারণ সেখ বশির এবং তার পরিবার দেশের সবচেয়ে বড় এবং সফল পাটকলগুলোর মালিক। যারা সমালোচনা করছেন – তারা হয়ত দেশের পাটশিল্প, পাট মন্ত্রণালয়, বিজেএমসি এবং পাটের বাজার সম্পর্কে অভিজ্ঞ নন । আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশের সবচেয়ে দেউলিয়া এবং সমস্যা ভারাক্রান্ত মন্ত্রণালয়ের নাম পাট মন্ত্রণালয় এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে সবাই করুণার দৃষ্টিতে দেখে এবং সুযোগ পেলে ঠাট্টা মশকরা করে।

সবশেষে তিনি লিখেন, সেখ বশির যদি পাট মন্ত্রণালয়ের উন্নয়ন করতে না পারেন তবে বর্তমানে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যিনি এই মন্ত্রণালয়ের যন্ত্রণা দুর করতে পারেন । অন্যদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ে তিনি যে ভালো কিছু করতে পারবেন তা নিয়ে আমার কোন সন্দেহ নেই।

উল্লেখ্য, গত রোববার বঙ্গবভনে শপথ নিয়েছেন নতুন তিন উপদেষ্টা। তারা হলেন— ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এদের মধ্যে ফারুকী ও বশির উদ্দিনকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com