1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

পটুয়াখালী জেলা গলাচিপায় জামায়াতে ইসলামীর গণসমাবেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ বার দেখা হয়েছে

মোঃনুহু ইসলাম স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর গলাচিপায় গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ৪ টায় গলাচিপা পৌর মঞ্চে জামায়াতে ইসলামী গলাচিপা  উপজেলা শাখার আয়োজনে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আমীর ডা. মাওলানা জাকির হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরার সদস্য ও পটুয়াখালী জেলা আমীর  অধ্যাপক মু. শাহ আলম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.সানাউল্লাহ শামিম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এর সহ সম্পাদক এ্যাড.আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে  ইসলামী পটুয়াখালী জেলা শাখার নায়েবে আমীর এ্যাড.মু.নাজমুল আহসান। এছাড়াও বক্তব্য রাখেন, গলাচিপা পৌর আমীর মাওলানা বেলাল বিন সুলতান, জেলা সদস্য মো. হবিবুর রহমান ফোরকান, গলাচিপা উপজেলা সাবেক আমীর ও জেলা সদস্য অধ্যাপক মাওলানা মো. ইয়াহিয়া খাঁন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মোঃ আবুল বাশার সাইফুল্লাহ, কেন্দ্রীয় শুরা পরিষদের নায়েবে আমীর মাওলানা মো. আব্দুস সালাম খান প্রমুখ।

প্রধান অতিথি  অধ্যাপক মু.শাহআলম তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ হবে, নিপীড়ন বন্ধ হবে, অত্যাচার, নির্যাতন বন্ধ হবে। যার অধিকার সে পাবে, যিনি অন্যায়ের শিকার হবে আইনের আশ্রয় নিবে। আইন হাতে তুলে নিতে দেয়া হবে না। যেই স্বাধীন দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী রয়েছে কাউকে অন্যায় করতে দেয়া হবে না। তিনি বলেন, আল কোরআনের আইন, ইসলামি শাসন ব্যবস্থা ছাড়া রাষ্ট্রে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। এসময় জেলা আমীর শাহ আলম বলেন, যদি আমাকে কখনো দ্বায়িত্ব দেন অঙ্গীকার করছি সকল প্রকার অসত্য, অন্যায় ও অবিচারকে দমন করে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবো। গলাচিপা শহরে বহমান খাল খননের বিষয় তিনি সরকারকে আহ্বান জানান খালের দুইপাশের বাসিন্দাদের বিকল্প ব্যবস্থা করে তারপর উন্নয়ন কার্যক্রম চালাতে হবে।

গণ সমাবেশে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানাতে ও বরণ করতে বিশাল শহরে বিশাল মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়। সমাবেশস্থলে বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মী সমর্থকরা উপস্থিত হয়। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন যুব বিভাগ ও ছাত্রশিবিরের সদস্যরা। পরে সন্ধ্যায় পৌর মঞ্চ চত্বরে ২০০৬ সালের ২৮ অক্টোবর স্মরণে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com