1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

ভিপি নূরের আসনে সহযোগিতা প্রদানের নির্দেশ কেন্দ্রীয় বিএনপির

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিপি নুরুল হক নূরের নিজ জন্মস্থান ও সংসদীয় এলাকা ১১৩ পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে রাজনৈতিক কর্মকাণ্ড, জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা প্রদানে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

গত ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে বিজ্ঞপ্তিটি গত ২৭ অক্টোবর প্রকাশ্যে এলে, নতুন মোড় নিয়েছে বহুল আলোচিত এ আসনটির রাজনৈতিক বিশ্লেষণ। বিজ্ঞপ্তিটি পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু ও সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টিকে নির্দেশ করে বলা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর সক্রিয় ভূমিকা পালন করেন। তাই নূরুল হক নূরের সংসদীয় এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে জনসংযোগ ও দলের সাংগঠনিক সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়। বিষয়টি অতি জরুরি উল্লেখ করে, সংশ্লিষ্ট আসনের থানা, উপজেলা বা পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিষয়টি অবহিত করার জন্য ও বলা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টি বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা পেয়েছি, ওই আসনের সংশ্লিষ্ট নেতাকর্মীদের অবহিত করা হয়েছে। ’

জানা যায়, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শক্ত অবস্থানে রয়েছে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন। এই এলাকার সন্তান হিসেবে তার রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। তবে নূরুল হক নূরের বাড়িও এই আসনে হওয়ায় আগামী সংসদ নির্বাচনে হাসান মামুন ও নূরের মধ্যে হবে মূল প্রতিদ্বন্দ্বীতা। বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের জোট হলে জোটের মনোনয়ন বাগিয়ে নিতে পারেন ভিপি নূর। এ কারণে স্থানীয়রা মনে করছেন, স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে বিরোধে না জড়াতেই কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে অগ্রিম এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন বলেন, ‘সব এলাকায় কেন্দ্র থেকে জোটের নেতাদের সহযোগিতা করার জন্য বলা হয়েছে। মূলতঃ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে জোটের নেতারা অভিযোগ করেছে তাদের অসহযোগিতা করা হচ্ছে। তাই তাদের সহযোগিতা করার জন্য এই নির্দেশনা। ’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com