1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

আ.লীগের ভোটের মাঠে ফেরার নৈতিক অধিকার নেই : জামায়াত আমির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : এ দেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের ভোটের মাঠে ফিরে আসার নৈতিক অধিকার নেই।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরের রাজধানীর ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী ফ্যাসিবাদের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত ক্ষমতায় গেলে জনগণের সেবক হবে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ গড়তে সবার ঐক্যবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনায় অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আওয়ামী লীগ মুক্ত দেশের দাবি তুলে বলেন, জামায়াত-বিএনপি জাতীয় স্বার্থে এক থেকে ফ্যাসিবাদকে প্রতিহত করবে।

আর দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, বিভিন্ন কারণে জামায়াত-বিএনপির অমিল থাকতে পারে, কিন্ত ফ্যাসিবাদ ঠেকাতে এক হতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে ওই আয়োজনে অংশ গ্রহণ করেন বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলোর নেতারা। আলোচনায় অংশ নিয়ে সেদিনের শহীদ স্বজনদের বক্তব্যে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় হলরুমে। এ সময় বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com