1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

রাষ্ট্রপতিকে অবশ্যই সরে যেতে হবে: নাগরিক কমিটি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে তার পদ থেকে অবশ্যই সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

শনিবার (২৩ অক্টোবর) রাতে বিএনপির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, রাষ্ট্রপতির অপসারণে সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তবে তাকে অবশ্যই সরে যেতেই হবে। সেকেন্ড রিপাবলিক ডিক্লারেশন করতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির অপসারণে জনগণের দাবিতে আমরা মাঠে থাকব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে দাবিটা জানিয়েছিল, আমরা তাতে সমর্থন দিয়েছে। আমরা ছাত্রদের পাশে থাকব।

এ সময় উপস্থিত হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির সঙ্গে তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমত, প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক কীভাবে গঠন করা যায়। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে কীভাবে দ্রুততম সময়ে অপসারণ করা যায়। তৃতীয়ত, জাতীয় ঐক্যকে ধরে রেখে কীভাবে সরকার পরিচালনা করা যায় তা নিয়ে কথা বলেছি।

তিনি বলেন, বিএনপি আমাদের সব কথা শুনেছে। তারা দলীয় ফোরামে আলোচনা করে পরে তাদের সিদ্ধান্ত জানাবে। তবে, জামায়াত ও ইসলামী আন্দোলন রাষ্ট্রপতির অপসারণ চায়।

এর আগে, গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৭ নেতার সঙ্গে বৈঠকে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন ৩ সদস্যদের প্রতিনিধিদল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com