1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

প্রকাশ্যে এলো জবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে এসেছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে জবি শাখা ছাত্রশিবিরের এ কমিটি প্রকাশিত হয়।

এতে সভাপতি হিসেবে আছেন মো. ইকবাল হোসেন শিকদার, সেক্রেটারি মো. আসাদুল ইসলাম। এছাড়া অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন- দপ্তর সম্পাদক, মো. রিয়াজুল ইসলাম, বিজ্ঞান, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক, নাজমুল হক, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক, ইব্রাহীম আলী, বায়তুলমাল সম্পাদক মো. শাওন সরদার, দাওয়াহ সম্পাদক, মো. আরিফুল ইসলাম। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, মাঈন উদ্দিন। স্কুল, বিতর্ক ও তথ্য প্রযুক্তি সম্পাদক, নাহিদ হাসান রাসেল, সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক, মো. জুবায়ের আহমেদ। আবাসন ও পাঠাগার সম্পাদক, মো. মাসুম বিল্লাহ। ছাত্র আন্দোলন ও শিক্ষা সম্পাদক, শাহিন আহমেদ। এইচআরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক, মোহাম্মদ জাহেদ। আইন সম্পাদক হয়েছেন মো. সোহাগ আহমেদ।

এর আগে গত ১১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি হিসেবে প্রকাশ্যে আসেন ইকবাল হোসেন শিকদার ও আসাদুল ইসলাম। একইদিন সংগঠনটির প্রচার সম্পাদক হিসেবে প্রকাশ্যে আসে মো. ইব্রাহিম আলীর নাম। বিশ্ববিদ্যালয়ের ২০১৫ -১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের (১১ ব্যাচের) শিক্ষার্থী ইকবাল হোসেন শিকদার, আগে তিনি বিভাগে সাফওয়ান ডাকনামে পরিচিত ছিলেন। সেক্রেটারি আসাদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২ ব্যাচের) শিক্ষার্থী। আর প্রচার সম্পাদক ইব্রাহিম আলী রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচের) শিক্ষার্থী।

এ বিষয়ে জবি ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন বলেন, ছাত্রশিবিরের কমিটি প্রতিবছর জানুয়ারিতেই সদস্যদের ভোটের মাধ্যমে গঠন হয়। এরপর পরামর্শ সভার আলোচনার পর কমিটি ঘোষণা হয়। কৌশলগত কারণে এতদিন সবার পরিচয় প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com