1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

*আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা করলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ*

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : অদ্য ২৪/১০/২০২৪ তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইশরাত সিদ্দিকা এর নেতৃত্বে “আকিজ বেকারী লিমিটেড” মগবাজার, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটি বাটার বান, পাউরুটি, পেস্ট্রি, কেক, মাফিন, ডোনাটসহ বিভিন্ন প্রকার বেকারি খাদ্যপণ্য উৎপাদন করছিল।

অভিযানকালে আজ অর্থাৎ ২৪-১০-২০২৪ খ্রি. তারিখে উৎপাদিত পাউরুটি, বাটার বানসহ বিভিন্ন ধরনের রুটির মোড়কে অগ্রীম উৎপাদিত তারিখ (২৬-১০-২০২৪) সংবলিত অবস্থায় মজুদ, প্যাকেজিং ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির রেফ্রিজারেটরসহ স্টোরে বিভিন্ন খাদ্যোপকরণ যেমন ফুড কালার ও ফ্লেভার পাওয়া যায় যেসবের মোড়কে যথাযথ লেবেল সংযোজন অবস্থায় পাওয়া যায়নি। এছাড়াও, বিভিন্ন খাদ্য প্রস্তুতকরণ রুমে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটি কোন ধরনের পেস্ট কন্ট্রোল পদক্ষেপ গ্রহণ করে না বলে প্রতিয়মান হয়। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে “আকিজ বেকারি লিমিটেড” কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত বিভিন্ন পোস্টার প্রদান করা হয়।

অভিযানকালে জনাব মো: আসলাম ভূইয়া ও জনাব মোয়াজ্জেম হোসেন, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com