1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ডেমরায় বিএনপির আনন্দ মিছিল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে

মো: আল হোসাইন ঢাকা জেলা প্রতিনিধি : ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ঢাকা মহানগর দক্ষিণ ডেমরার স্টাফ কোয়ার্টারে আনন্দ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে
রাজধানীর ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এ আনন্দ মিছিল
অনুষ্ঠিত হয়েছে।

নেতাকর্মীরা বলেন, বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ডে পুরো বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে দেশের শিক্ষাঙ্গণ সন্ত্রাসমুক্ত হতে যাচ্ছে।দেশে আর যেন কোন সন্ত্রাসী কর্মকান্ড কেউ চালাতে না পারে,এই বিষয়ে পুরো দেশবাসীকে সজাগ থাকতে হবে।

নেতাকর্মীরা আরও বলেন, ছাত্রলীগের জুলুম-হত্যা-নির্যাতন-ধর্ষন-সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে ছাত্র-জনতা ভাইদের গুলি করে হত্যা করার দায়ে অন্তর্বতী কালীন সরকারের নির্দেশে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষনা করা হয়। নিষিদ্ধ করার সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ায় অন্তবর্তীন সরকারকে ধন্যবাদ জানিয়ে ঢাকা- ৫ আসনের সমন্বয়ক আলহাজ্ব নবী উল্লাহ নবীর তত্বাবধানে ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান এর নেতৃত্বে এ আনন্দ মিছিল করছেন তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপি নেতা মনির হোসেন খান,আওলাদ হোসেন, ফারুক আহমেদ সাদু,৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার,৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ দুলাল ভুইঁয়া,৬৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারোয়ার লিটন,সাধারণ সম্পাদক জাকির হোসেন খান,৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই,৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গরিব উল্লাহ,সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী,ডেমরা থানা যুবনেতা ডাঃ রফিকুল ইসলাম,হাবিবুর রহমান,মোঃ মনির মুন্সি,রাসেল খান রাকিব,মোঃ প্রকাশ হক,ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ রানা,ডেমরা থানা ছাত্রদলের আহবায়ক মাসুদ রানা,থানা সদস্য সচিব তৌফিকুর রহমান শাওন,সিনিয়র যুগ্ম আহবায়ক মহারাজ মোঃ সাগর,থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শওকত আকবর,সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মানিক,শ্রমিক দলের সদস্য সচিব মাজহারুল আনোয়ার,কৃষক দলের আহবায়ক মোঃ শ্যামল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন ছাত্রলীগকে গতকাল বুধবার (২৩ অক্টোবর) রাতে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com