1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুত আছে ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি: ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী খুলনা বিভাগে খোলা হয়েছে বিভাগীয় মনিটরিং সেল। খুলনা ও বরিশাল বিভাগসহ দুর্যোগপ্রবণ এলাকার জনসাধারণকে সচেতন, সতর্ক ও সাবধান করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ২৪ অক্টোবর সকাল থেকে খুলনা ও বরিশাল বিভাগসহ উপকূলবর্তী এলাকায় সচেতনতা সৃষ্টির এই প্রচারণা চালানো হচ্ছে।

উপকূলীয় এলাকাসমূহের ফায়ার স্টেশনগুলোর সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে তাদের সকলকে সতর্ক ডিউটিতে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে প্রস্তুতি সভা করা হয়েছে এবং নিবিড় যোগাযোগ অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (FSCD) এবং সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (CPP)-এর স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করে তাদের প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগপ্রবণ এলাকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্চ অ্যান্ড রেসকিউ টিম, প্রাথমিক চিকিৎসাকারী দল এবং ওয়াটার রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জামসহ অ্যাম্বুলেন্স, চেইন স, হ্যান্ড স, রোটারি রেসকিউ স, স্প্রেডার, মেগাফোন, র‌্যামজ্যাক বা এয়ার লিফটিং ব্যাগ, ফাস্ট এইড বক্সসহ যাবতীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

ঘূর্ণিঝড়-পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজসহ রাস্তাঘাট যান চলাচল উপযোগী করার কাজে ফায়ার সার্ভিস নিয়োজিত থাকবে। এসব এলাকায় জীবন ও মালামাল সুরক্ষা সংক্রান্ত যেকোনো কাজে দিবা-রাত্রি ২৪ ঘণ্টা ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করা যাবে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষসহ সকল সংশ্লিষ্ট বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষগুলো সারাক্ষণ সংবাদ সংগ্রহে নিয়োজিত থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের নিকটবর্তী ফায়ার স্টেশন অথবা খুলনা বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ (01733062209) এবং বরিশালের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ (01878001111) অথবা ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১০২-তে ফোন করার জন্য সকলকে অনুরোধ জানানো হলো। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com