1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

‘শেখ হাসিনা ছিলেন ডামি প্রধানমন্ত্রী, পদত্যাগ করেছে কি করেনি সেটা বিষয় না’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: শেখ হাসিনা ছিলেন ডামি প্রধানমন্ত্রী। তাই তিনি পদত্যাগ করেছে কি করেনি এটি দেখার বিষয় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া প্রজন্মদলের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান রিপন বলেন, আন্দোলন গণঅভ্যুত্থান কোনো সংবিধান মেনে হয়নি। শেখ হাসিনা মনে করেছিলেন দেশটা তার বাপের এবং তাদের পরিবারের। গণভবন ছিল লুটেরাদের আবাসস্থল। তাই জনগণ স্বৈরাশাসনের পতন চেয়েছিল।

দলটির এ ভাইস চেয়ারম্যান বলেন, ২০২৪ সালে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারেক রহমান। এ কারণে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি অনেক শক্তিশালী হয়েছে। বর্তমানের সব ষড়যন্ত্র ও সংকটকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, পুলিশ, বিচার বিভাগ, প্রশাসনসহ সব ক্ষেত্রেই দুষ্টচক্র তৈরি করেছিল আওয়ামী সরকার। আর এই চক্র ভেঙে ফেলা না হলে দেশে টিকে থাকাই সম্ভব হতো না। দিনের ভোট রাতে করে ক্ষমতায় টিকে ছিল সরকার। আর সেই ডামি সরকারের ডামি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে কি করেনি, তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা রাখে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com