1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

দূষণ নিয়ন্ত্রণের উদাহরণ স্থাপনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: পরিবেশ উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ু, শব্দ, প্লাস্টিক এবং নদী দূষণ নিয়ন্ত্রণে সরকার উদাহরণ স্থাপন করতে দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, জনগণের জন্য একটি পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া তিনি পলিথিন ব্যাগ নিষিদ্ধের বর্তমান বাস্তবায়নের উল্লেখ করে বলেন যে, উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনে ব্যবস্থাপনা পরিকল্পনাও হালনাগাদ করা হতে পারে।

মঙ্গলবার সচিবালয়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডুরেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

সাক্ষাতে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার ওপর আলোচনা হয়। উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবনতি মোকাবিলায় চলমান উদ্যোগ এবং ভবিষ্যতের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সংরক্ষণ বিশেষ করে নদী রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নদীগুলো আমাদের জীববৈচিত্র্যের মূলভিত্তি, এবং যেকোনো টেকসই পরিচ্ছন্নতার উদ্যোগে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডুরেন বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নত করতে সহায়তা করার জন্য নেদারল্যান্ডসের প্রস্তুতির কথা জানান।

অনুষ্ঠানে পরিবেশ সচিব, পানি সম্পদ সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উভয় পক্ষ ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ ও পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে বৈঠক শেষ করেন। পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা এবং টেকসই উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকারকে সহযোগিতার শক্তিশালী ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com